Custom Search

Saturday, March 14, 2015

তাঁকে

কখনো সমুদ্রে তাঁকে করেছি সন্ধান
কখনো পাথরে
কখনো হেমন্তে শান্ত মানসিক ঝড়ে
বৃষ্টিতে খরায় ফুলে শিকড়ে কখনো।
কে যেন বলেছেঃ দেখো, শোনো।-
কিছুই বলো না তুমি এক পা বাড়িয়ে
যে যেখানে আছে থাক্‌, শিকড় নাড়িয়ে
তোলার সরল কাজ তোমার তো নয়!
তুমি শুধু করে যাবে প্রবৃত্তি সঞ্চয়
আর বাকি
তোমাকে যা ছোঁবে না, তা ফাঁকি....(
শক্তি চট্টপাধ্যায়)

No comments:

Post a Comment